×

জাতীয়

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত চলবে মেট্রোরেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০৫:০৮ পিএম

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত চলবে মেট্রোরেল

ফাইল ছবি

বৃহস্পতিবার থেকে মেট্রোরেলে চড়তে পারবেন সাধারণ যাত্রীরা। দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ উড়াল ট্রেন।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার থেকে এককালীন ও দীর্ঘমেয়াদী (সিঙ্গেল-মাল্টিপল) ব্যবহারের কার্ড বিক্রি শুরু হবে। তবে আমরা জনগণের সুবিধার কথা বিবেচনা করে শুরুতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রেন চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।

এম এ এন সিদ্দিক বলেন, উদ্বোধনের পর নিরাপত্তা কর্মীদের মেট্রোরেল স্টেশন ত্যাগ করতে সময় লাগবে। তাই আমরা ২৯ ডিসেম্বর সকাল থেকেই টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নিয়েছি। মেট্রোরেলের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে ৩ মাস সময় লাগবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশের উদ্বোধন করেন। তার পরদিন থেকে সাধারণ মানুষ মেট্রোতে চলাচল করতে পারবে।

এছাড়া আজ প্রধানমন্ত্রী মেট্রোরেল উদ্বোধন করার পরই টিকিট বিক্রি শুরু করেছে কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App