×

জাতীয়

রাজধানীতে ছুরিকাঘাতে প্রাণ গেলো যুবকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৩, ১২:২৭ পিএম

রাজধানীতে ছুরিকাঘাতে মো. ফিরোজ আহমেদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (১ জানুয়ারি) ভোরে শেরেবাংলা নগরের আগারগাঁও তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজের বাসা শেরেবাংলা নগর আগারগাঁও তালতলা এলাকায়।

ফিরোজ আহমেদের ভাই নূর নবী রিয়াজ বলেন, আমি জানতে পেরেছি প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন, পরে রক্তাক্ত অবস্থায় আমার ভাইকে পড়ে থাকতে দেখলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর বেশি আমি কিছু বলতে পারবো না। বিষয়টি জানার চেষ্টা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি প্রতিপক্ষের হামলায় ওই যুবক গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ভোরের দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App