×

জাতীয়

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৭:৩২ পিএম

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান

নব-নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান। ছবি: সংগৃহীত

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান

ছবি: ভোরের কাগজ

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মাহমুদ হাসান। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি মঙ্গলবার (১০ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান-কে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রসঙ্গত,  একাদশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি-র মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৪ জানুয়ারী এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ আতিউর রহমান আতিক এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি ও ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে মাহমুদ হাসান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। তিনি আজ সংসদ অধিবেশনে উপস্থিত আছেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App