×

জাতীয়

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ১১:৪৮ এএম

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ফাইল ছবি

রাজধানীর কাকরাইলে কাভার্ড ভ্যান ধাক্কায় শহিদুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে কাকরাইল স্কাউট ভবন সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মৌলভীবাজারের রাজনগর উপজেলার সৈয়দ আলীর ছেলে শহিদুল। স্ত্রী নার্গিসকে নিয়ে সবুজবাগ বাসাবো হক আবাসিক সোসাইটিতে থাকতেন।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. জলিল জানান, রাতে কাকরাইল থেকে নয়াপল্টনের দিকে যাবার পথে স্কাউট ভবন সংলগ্ন রাস্তায় একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিয়েছিল বলে স্থানীয়দের মাধ্যমে শোনা যাচ্ছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে নিহত শহিদুলের শ্যালক জুবায়ের হোসেন জামিল জানান, শহিদুল ইসলাম মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। রাতে বাসায় ফিরছিলেন। পুলিশের মাধ্যমে তারা দুর্ঘটনার খবর শুনতে পান। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, পাশের গলি থেকে একটি কুকুর হঠাৎ দৌড়ে তার মোটরসাইকেলের সামনে চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে ডানদিকে বাঁক নেন তিনি। তখনই পিছন থেকে একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App