×

জাতীয়

ধামরাইয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ১২:২৫ পিএম

ধামরাইয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের মামলা

ছবি: ভোরের কাগজ

ঢাকার ধামরাইয়ে বিএনপির ৪৬ জন নেতার নামসহ ২১৬ কর্মীর নামে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। ধামরাই থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি আতিকুর রহমান।

ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, সরকারি কাজে বাধা দেয়াসহ অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ এ মামলা দায়ের করেছে। মামলার অন্য আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের সকালে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এরআগে সোমবার বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনসহ ৯ নেতাকর্মীকে আটক করা হয়।

এদিকে, মামলার খবর পেয়ে ধামরাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাতেই বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

জানা গেছে, কেন্দ্রীয় বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ধামরাই উপজেলা বিএনপির নেতাকর্মীরা সোমবার সকালে পৌর এলাকার আইনঙ্গন মোড়ে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ শুরু করে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের ব্যানার ছিনিয়ে নেয় এবং আটজন বিএনপির নেতাকর্মীকে আটক করেন। এক পর্যায়ে তাদের ছাড়িয়ে নিতে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এরপর পুলিশ তমিজ উদ্দিনকেও আটক করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App