×

জাতীয়

আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের নির্বাচন ২৭ জানুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৩:৩১ পিএম

আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের নির্বাচন ২৭ জানুয়ারি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের ত্রি-বাষিক নির্বাচন ২৭ জানুয়ারি শুক্রবার শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। ইউনিয়নের সারাদেশের ৯৩ হাজার সদস্যের মধ্যে ৩২ হাজার সদস্য এবার নিয়ম মেনে ভোটার হয়েছেন।

২৫ সদস্যের কমিটিতে সম্পাদকীয় ১২টি এবং কার্যনির্বাহী সদস্যের ১৩টি পদ রয়েছে। মোট প্রতিদ্বন্দ্বী ৪৯ জন। নির্বাচনে সভাপতি পদে কাওছার আহমেদ পলাশ (ট্রাক), তাজুল ইসলাম (তালগাছ), সাধারণ সম্পাদক পদে মোশারফ হোসেন (টায়ার), আহমদ আলী (ঘোড়া) ও সাদেক আলী তুফান (হর্ণ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে তাজুল ইসলাম সভাপতি ও আহমদ আলী সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

আগামীতে পুরানোরাই থাকছেন না নতুন নেতৃত্ব আসছেন এনিয়ে ভোটারদের মধ্যে আলোচনা জমে উঠেছে। ট্রাক চালকদের এই নির্বাচন ঘিরে সারাদেশের ইউনিয়ন অফিসগুলো প্রচার প্রচারণায় জমজমাট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা চষে বেড়াচ্ছেন সারাদেশ। উৎসবমুখর পরিবেশে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ভোটারদের মনজয়ের চেষ্টা।

১১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটিতে নির্বাচন কমিশনের চেয়ারম্যান হয়েছেল লুৎফর রহমান, সচিব মফিজুল হক বেবু, সহকারী সচিব হাজি মজিবুর রহমান, আদম আলী, নসু মিয়া, আব্দুল জলিল প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App