×

জাতীয়

যুদ্ধাপরাধ মামলায় ৬ জনের রায় আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ১০:৫৪ এএম

যুদ্ধাপরাধ মামলায় ৬ জনের রায় আজ

ফাইল ছবি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হওয়া মামলায় ময়মনসিংহের ছয় আসামির বিরুদ্ধে আজ সোমবার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল রবিবার (২২ জানুয়ারি) বিচারপতি শাহীনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন।

মামলার আসামিরা হলেন- মো. মোখলেসুর রহমান মুকুল, মো. সাইদুল রহমান রতন, শামসুল হক ফকির, নুরুল হক ফকির, মো. সুলতান মাহমুদ ফকির ও নাকিব হোসেন আদিল সরকার। তারা সবাই পলাতক রয়েছেন।

২০১৭ সালের ২৬ জানুয়ারি মামলার তদন্ত শুরু করা হয়। পরে ওই বছরের ৩১ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। চার্জ গঠনের সময় আসামির সংখ্যা ছিল ৯।

এরপর ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু করার পর শেষ হয় ২০২০ সালের ৫ জানুয়ারি। এতে মোট ১৯ জন সাক্ষ্য দেন। ২০২২ সালের ৫ ডিসেম্বর মামলাটির যুক্তিতর্ক শেষ হয়। এরপর যে কোনো দিন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী আটক

বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী আটক

দুই দশক ধরে বন্ধ রামগড়ের সেই ‘ভূতের বাড়ি’, এবার বিদ্যালয়টি চালুর উদ্যোগ

দুই দশক ধরে বন্ধ রামগড়ের সেই ‘ভূতের বাড়ি’, এবার বিদ্যালয়টি চালুর উদ্যোগ

ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে

ড. মঈন খান ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে

৫২ কোটির উন্নয়ন কাজ উদ্বোধন করলেন ধর্মমন্ত্রী

মুরাদনগর-রামচন্দ্রপুর সড়ক ৫২ কোটির উন্নয়ন কাজ উদ্বোধন করলেন ধর্মমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App