×

জাতীয়

রাজশাহীর জনসভা উত্তাল জনসমুদ্রে পরিণত হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ০৪:৫৯ পিএম

রাজশাহীর জনসভা উত্তাল জনসমুদ্রে পরিণত হবে

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, রাজশাহীতে জননেত্রী শেখ হাসিনার জনসভার সব প্রস্তুতি শেষ হয়েছে। গোটা উত্তর বঙ্গের মানুষ এখন শেখ হাসিনার কাঙ্ক্ষিত সেই জনসভায় আসতে অপেক্ষায় রয়েছে। কেবল রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানই নয়; পুরো রাজশাহীই মানুষে ছাপিয়ে যাবে, লোকে লোকারণ্য হয়ে যাবে। আগামী রবিবারের রাজশাহীর এই জনসভা এক উত্তাল জনসমুদ্রে পরিণত হবে।

শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর মাদ্রাসা মাঠে নেতাদের নিয়ে জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এবারের জনসভাও হবে ঐতিহাসিক। রাজশাহীর এ জনসভায় প্রধানমন্ত্রী ও দেশনেত্রী শেখ হাসিনা দেশবাসীকে এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। এজন্য শুধু নেতাকর্মীই নয়, সারা দেশের মানুষই অপেক্ষা করছেন।

জনসভাস্থল পরিদর্শনকালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় শীর্ষ ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App