×

জাতীয়

দেয়াল ধসে ফতুল্লায় তিন বোনসহ ৪ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৭, ১২:৫২ পিএম

দেয়াল ধসে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় তিন বোনসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আরো একজন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে পাগলা শান্তি নিবাস এলাকা সংলগ্ন বস্তিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাইফুল ইসলামের মেয়ে লামিয়া (১২), লাবনী (৮) ও লিমা (৩) এবং সুরুজ মিয়ার ছেলে সাদেকুর রহমান (৪০)। ফতুল্লা মডেল থানার এসআই দিদার হোসেন জানান, পাগলা শান্তি নিবাসের পাশে একটি পুরানো ভবন ভাঙার কাজ চলছিল। পাশেই বস্তির লোকজন ছিল। এসময় দেয়াল ধসে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। পরে হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App