×

জাতীয়

ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করলেন সাহাবুদ্দিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৬ পিএম

ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করলেন সাহাবুদ্দিন

সাহাবুদ্দিন চুপ্পু

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আইবিবিএলের ওয়েবসাইটে রবিবার পর্যন্ত ভাইস চেয়ারম্যান হিসেবে মো. সাহাবুদ্দিনের নাম থাকলেও সোমবার (১৩ ফেব্রুয়ারি) তা সরিয়ে নেয়া হয়েছে। তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে ইসলামী ব্যাংক সূত্র।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নিয়মানুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আর ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে থাকতে পারেন না তিনি। তাই আজ তিনি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।

এর আগে চট্টগ্রামের জেএমসি বিল্ডার্সের পক্ষে ২০১৭ সালের জুনে মো. সাহাবুদ্দিন ব্যাংকটির পরিচালক নিযুক্ত হন ও এরপর তিনি ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান। এত দিন একই পদে বহাল ছিলেন। ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করায় ব্যাংকটির চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যানের বাইরে এখন পরিচালক রয়েছেন ১৬ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App