×

জাতীয়

ইফতারি কেনার পথে সুমনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ০১:১০ এএম

ইফতারি কেনার পথে সুমনের মৃত্যু

গুলিস্তানে বিস্ফোরণে নিহত সুমনের বোন। ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৭ মার্চ) শবে বরাতের রোজা রেখেছিলেন সুমনের পরিবারের সদস্যরা। সেই কারণে বিকেলে ইফতারি কিনতে বের হয়েছিলেন তিনি। ইফতারি কেনার জন্য ফুটপাত দিয়ে হাঁটার সময় প্রকট বিস্ফোরণে ছিটকে পড়েন তিনি। পরবর্তীতে মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় তার।

নিহত সুমনের বড় বোন সুমনা আক্তার ঢাকা মেডিকেলে আহাজারি করে বলেন, ‘সুমন দশদিন আগে কাতার থেকে এসেছে। বিয়ের জন্য বউ (স্ত্রী) দেখছি। ইফতারি আনার জন্য দোকানে গিয়ে ফুটপাতে দাঁড়িয়ে ছিল। এসময় বিস্ফোরণে মাথার একটি অংশ উড়ে গর্ত তৈরি হয়। পরে মারা যায়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App