×

জাতীয়

রিমান্ড শেষে জামায়াতের ১০ নেতাকর্মী কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৫:১৪ পিএম

রিমান্ড শেষে জামায়াতের ১০ নেতাকর্মী কারাগারে

ছবি: সংগৃহীত

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর ১০ নেতাকর্মীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) এক দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার এসআই মো. আছিবুর রহমান তুষার।আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- আব্দুল মান্নান ভুঁইয়া, ফরহাদ হোসেন, আব্দুল আজিজ, মাইনুল ইসলাম তুহিন, জিয়া উদ্দিন, তাজিরুল ইসলাম, হারুন অর রশিদ, আব্দুল কুদ্দুস মজুমদার, শহিদুল ইসলাম ও কাউয়ুম হাসান। গত ১২ মার্চ তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া ওইদিন অপর  ৪৮ জনের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

এরআগে গত ১১ মার্চ সন্ধ্যায় দারুস সালাম থানাধীন মিরপুর-১ ক্যাপিটাল মার্কেটের একটি রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়। ওই রেস্টুরেন্টে ‘যাকাত ব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভায় যোগ দিতে উপস্থিত হন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App