×

জাতীয়

আরাভকে চেনেন না বেনজির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ০৬:৫৬ পিএম

আরাভকে চেনেন না বেনজির

বেনজির আহমেদ ও আরাভ খান। ফাইল ছবি

আরাভকে চেনেন না বেনজির

বেনজির আহমেদ ও আরাভ খান। ফাইল ছবি

পুলিশ কর্মকর্তা হত্যার আসামি আরাভ খানকে নিয়ে গত কয়েকদিন ধরে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। মূলত ক্রিকেটার সাকিব আল হাসান সম্প্রতি দুবাইয়ে আরাভ খানের ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনে দুবাই গেলে বিষয়টি আলোচনায় আসে।

এবার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমদ। ভোরের কাগজের নীতিমালা অনুযায়ী বানান সংশোধন সাপেক্ষে তার স্ট্যাটাসটি হুবহু উপস্থাপিত হলো-

‘সম্মানিত দেশবাসী, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত ও সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চাই যে, ‘আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয়’ নামে আমি কাউকে চিনি না । আমার সঙ্গে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নেই। আমি আমার ল’ এনফোর্সমেন্ট ক্যারিয়ারের পুরোটা সময় খুনি, সন্ত্রাসী, ড্রাগ ব্যবসায়ী, চোরাকারবারি, ভেজালকারি ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি, কখনোই সখ্যতা নয়। আপনাদের অফুরান ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য অশেষ কৃতজ্ঞতা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App