×

জাতীয়

বরিশালে ছাত্রদলের হামলায় ছাত্রলীগের ৬ নেতাকর্মী আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ০১:১৩ পিএম

বরিশালে ছাত্রদলের হামলায় ছাত্রলীগের ৬ নেতাকর্মী আহত

ছবি: সংগৃহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালে ছাত্রলীগের দুই নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছে  ছাত্রদলের কর্মীরা। এছাড়াও এ ঘটনায় সরকার দলীয় ছাত্র সংগঠনের আরো চার নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১১টায় নগরীর বগুড়া রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত ছাত্রদলকর্মী নাজিম মাহমুদ নামে একজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন- ছাত্রলীগের কর্মী এইচএম রিশাদ মাহমুদ, মারুফ, সোহান, অনিক, খালিদ, এভ্রিল।

আহত ছাত্রলীগকর্মীদের অভিযোগ, সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু দীর্ঘদিন ধরেই কলেজ ছাত্রলীগের কার্যক্রমে বাধা দিয়ে আসছিলেন। বরিশাল কলেজের কোনো শিক্ষার্থী ছাত্রলীগের কর্মসূচিতে এলে তাদের ভয়ভীতি দেখানো নিয়ে বিরোধ বাধে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে।

এরই জের ধরে বৃহস্পতিবার রাতের দিকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দুজনকে কুপিয়ে ও চারজনকে পিটিয়ে গুরুতর আহত করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এদিকে ঘটনার পর থেকেই উত্তপ্ত রয়েছে নগরীর বগুড়া রোডের বরিশাল কলেজ এলাকা।

বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ হামলাকারীদের একজনকে রামদাসহ আটক করেছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App