×

জাতীয়

মঙ্গলবার ঢাকা ছেড়েছেন ১২ লাখ মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ০৬:০৯ পিএম

মঙ্গলবার ঢাকা ছেড়েছেন ১২ লাখ মানুষ

ফাইল ছবি

ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৮ এপ্রিল) ১২ লাখ ২৮ হাজার ২৭৮টি সিমের ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এ তথ্য জানান। তিনি, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ব্যবহারকারীর ওপর ভিত্তি করে তৈরি করা পরিসংখ্যানটি পোস্ট করেন।

তবে এই হিসাব গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। হিসাবের মধ্যে ১৮ বছরের নিচে কেউ পড়ে না।

পরিসংখ্যানে দেখা যায়, মঙ্গলবার ( ১৮ এপ্রিল ) রবির মোট ৩ লাখ ২ হাজার ২৮৪ জন, গ্রামীণফোনের ৩ লাখ ৩৪ হাজার ২৯৫, বাংলালিংকের সাড়ে ৫ লাখ ৭৩ হাজার ৫০৯ ও টেলিটকের ১৮ হাজার ১৯০ সিমের ব্যবহারকারী ঢাকা ছাড়েন।

সংশ্লিষ্টরা মনে করছেন, মোবাইল ব্যবহারকারীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা আরও বেশি। অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছেড়েছেন। একটি পরিবারের সবাই মোবাইল ব্যবহার করে না, বিশেষ করে অল্প বয়সীরা। পাশাপাশি অনেকে সপ্তাহখানেক আগেই পরিবার বাড়ি পাঠিয়েছেন। আবার অনেকেই আছেন একাধিক সিম ব্যবহার করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

শেষ ধাপে নতুন পে-স্কেল

শেষ ধাপে নতুন পে-স্কেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App