×

জাতীয়

১০ নম্বর সংকেত নামলো ৩ নম্বর সতর্কতায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৩, ১০:১৮ পিএম

১০ নম্বর সংকেত নামলো ৩ নম্বর সতর্কতায়

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় মোকা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে রবিবার (১৪ মে) সন্ধ্যা ৬টায় উপকূল অতিক্রম শেষ করেছে। সেই সঙ্গে ঝড়টি দুর্বল হয়ে রাখাইন রাজ্যের সিটুয়ে, মিয়ানমারে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। স্থলভাগের অভ্যন্তরে আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর এবং বৃষ্টি ঝরিয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে মোকা।

রবিবার (১৪ মে) আবহাওয়ার ২২তম বিশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইভাবে চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এতে আরো বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

উচ্চশিক্ষায় ঋণ সুবিধা দেবে সরকার

উচ্চশিক্ষায় ঋণ সুবিধা দেবে সরকার

নিত্যপণ্যের দাম হ্রাস ও করমুক্ত আয়সীমা বৃদ্ধি

নিত্যপণ্যের দাম হ্রাস ও করমুক্ত আয়সীমা বৃদ্ধি

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App