×

জাতীয়

জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ০৪:৩৩ পিএম

হাজী আবদুর রহমানকে আহ্বায়ক, আবু তালেব চৌধুরী চান্দুকে সদস্য সচিব ও জসিম উদ্দিন চৌধুরীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৬৪ সদস্য বিশিষ্ট যুক্তরাষ্ট্র শাখা জাতীয় পার্টির  সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেছে জাতীয় পার্টি।

শনিবার (২৭ মে) জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির প্রেস সচিব জামাল উদ্দিন জামালের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

দলের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্ অনুমোদিত এই কমিটির অন্য যুগ্ম আহবায়করা হলেন অ্যাডভোকেট আলহাজ হারিছ উদ্দিন আহমেদ, ওসমান চৌধুরী, শ্যামল রুদ্র, একেএম শাহজাহান চৌধুরী, লিয়াকত আলী, ছমির উদ্দিন বুলু। কমিটির তিনজনকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। তারা হলেন-মো. আব্দুল করিম, মো. লুৎফুর রহমান, জহিরুল করিম।

ওই সম্মেলন প্রস্তুতি কমিটিতে একজনকে প্রধান উপদেষ্টা ও পাঁচজনকে উপদেষ্টা করা হয়েছে। তাদের নামের তালিকা দেয়া হলো- সাহাব উদ্দিন বাচ্চু (প্রধান উপদেষ্টা)। ইসমাঈল খান আনসারী, গিয়াস মজুমদার, ওসমান গণি, ডা. সেলিম হোসেন ও রফিক উদ্দিনকে উপদেষ্টা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App