×

জাতীয়

তারেক-জোবায়দার বিরুদ্ধে সাক্ষ্য হয়নি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৩, ০৭:৩৫ পিএম

তারেক-জোবায়দার বিরুদ্ধে সাক্ষ্য হয়নি

তারেক রহমান ও জোবায়দা রহমান। ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা খান ওরফে জোবায়দা রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি।

রবিবার (২৮ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু আদালতে কোনো সাক্ষী হাজির হননি। তাই সাক্ষ্যগ্রহণের জন্য আদালত আজকের দিন ধার্য করেছেন। মামলাটিতে চার্জশিটভুক্ত ৫৬ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিষয়টি জানিয়েছেন।

এরআগে গত বছরের ১ নভেম্বর তারেক ও জোবায়দার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলা থেকে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক।

উল্লেখ্য, ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় তারেকের। এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাসহ আরো দুটি মামলায় তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

সচিবালয়ে নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা

সচিবালয়ে নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা

পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো কার্যকর ডিসেম্বর থেকে

পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো কার্যকর ডিসেম্বর থেকে

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App