×

জাতীয়

‘ভোটারদের প্রতি আমার অঙ্গিকার পূরণে সচেষ্ট থাকবো’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৩, ১০:৪৩ পিএম

‘ভোটারদের প্রতি আমার অঙ্গিকার পূরণে সচেষ্ট থাকবো’
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ বেসরকারিভাকে বিজয়ী হয়েছেন। ৫৩ হাজার ৪০৮ ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হন। সোমবার (১২ জুন) নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের আবুল খায়ের আবদুল্লাহ বলেন, আমাকে নির্বাচিত করার জন্য সবাইকে শুভেচ্ছা জানাই। বরিশালবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যেই আশা-আকাঙ্খা নিয়ে প্রার্থী বানিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন সেই আশা পূরণ সচেষ্ট থাকবো। আপনাদের দেয়া সব অঙ্গিকার পর্যায়ক্রমে বাস্তবায়নে চেষ্টা করবো। এর আগে ১২৬টি ভোট কেন্দ্রের সবক’টিতে ইভিএমে ভোটগ্রহণ হয়। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষের ছয় ঘণ্টার মধ্যে নগরীর শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে সমন্বিত ফল ঘোষণা করেন-রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবীর। ১২৬টি কেন্দ্রে আবুল খায়ের আবদুল্লাহ মোট ভোট পেয়েছেন ৮৭ হাজার ৭৫৩, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার প্রার্থী মুফতি ও চরমোনাই পীর ফয়জুল করিম পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App