×

জাতীয়

গ্যাং কালচারে জড়িয়ে পড়ছে শিশু-কিশোররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৬:০০ পিএম

বিপথগামী শিশু-কিশোররা অপরাধ সংঘটনে উদ্দেশ্যে গ্যাং কালচারে জড়িয়ে পড়ছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতার বিষয়টি স্বীকার করেছেন তিনি বলেন, বর্তমানে এক শ্রেণির বিপদগামী শিশু-কিশোরের মধ্যে অপরাধ সংঘটনে উদ্দেশ্যে গ্যাং কালচারে জড়িয়ে পড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন বাহারী নামের অনলাইন ও অফলাইনভিত্তিক গ্যাং গঠন করে এসব বিপদগামী শিশু কিশোররা মারামারি, হানাহানিতে লিপ্ত হচ্ছে। গ্যাং কালচারের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত করে এসব শিশু-কিশোরকে সুন্দর জীবনে ফিরিয়ে আনার মাধ্যমে একটি অপরাধমুক্ত যুবসমাজ গড়ে তোলার জন্য সারাদেশে আইন- শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপও নেয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো গ্যাং কালচারে জড়িয়ে পড়া অপরাধপ্রবণ ও বিপথগামী শিশু-কিশোরদের চিহ্নিত করে তাদের মা-বাবা কিংবা অভিভাবকদের তত্ত্বাবধানে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আনা। তবে সুনির্দিষ্টভাবে কোনো অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেলে যথোপযুক্ত আইনের আওতায় আনা হচ্ছে তাদের। এছাড়া, বিপথগামী শিশু কিশোরদের আড্ডাস্থল, অপরাধ সংঘটিত হওয়ার সময় ও বিরোধপূর্ণ ইস্যুগুলো চিহ্নিত করে তা প্রতিরোধে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর টহলের ব্যবস্থা নেয়াও হচ্ছে। ওপেন হাউজ ডে, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, উঠান বৈঠকসহ বিভিন্ন ধরনের জনসম্পৃক্ত কার্যক্রমগুলোতে শিশু-কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতা ও গ্যাং কালচার বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করে স্থানীয়ভাবে তা সমাধানের জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে। আবার স্থানীয়ভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যম পর্যবেক্ষণ করে সক্রিয় কিশোর গ্যাংগুলোর তথ্য সংগ্রহ করে তাদের নিবৃত্ত করার কাজ চলছে ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের সমন্বয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তারা সময়ে সময়ে শিশু-কিশোরদের মধ্যে অপরাধের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্য সভা-সমাবেশ আয়োজন করে থাকেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App