×

জাতীয়

পশুবাহী গাড়িতে চাঁদাবাজি করলেই কঠোর ব্যবস্থা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৩, ০৩:১৫ পিএম

পশুবাহী গাড়িতে চাঁদাবাজি করলেই কঠোর ব্যবস্থা

ছবি: ভোরের কাগজ

ঈদযাত্রায় যানজট হবে মহাসড়কগুলোর ৭৭ স্পটে

পশুবাহী গাড়ির সামনে ও পেছনে গন্তব্য লেখা থাকবে। চাঁদাবাজির জন্য কেউ বাঁধা দিলে কোনোভাবে বরদাস্ত করা হবে না। সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি চাঁদাবাজি ঠেকাতে এবার আগে থেকেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান এসব কথা বলেছেন।

বুধবার (১৪ মে) দুপুরে রাজধানীর উত্তরায় এপিবিএন এর সদর দপ্তরে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের আয়োজনে আসন্ন ঈদ-উল-আযহা ২০২৩ উপলক্ষে মহাসড়ক নিরাপদ ও যানজট মুক্ত রাখার লক্ষ্যে সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় হাইওয়ে পুলিশ থেকে জানানো হয়, মহাসড়কের পাশে বিভিন্ন পশুর হাট, মহাসড়কের বিভিন্ন জায়গায় গর্ত, সংস্কার কাজ চলার কারণে মহাসড়কগুলোর ৭৭ স্পটে যানজট সৃষ্টি হতে পারে। এজন্য আগাম প্রস্তুতি নেয়ার সুপারিশ করা হয়েছে।

সভায় এক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, 'সড়কে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি করা হয়।' ওই ব্যবসায়ীর বক্তব্যের জেরে অতিরিক্ত আইজিপি বলেন, 'কোনো গরুর হাটের ভলান্টিয়ার জোরপূর্বক বা বাঁধা দিয়ে গাড়ি হাটে ঢোকাতে পারবে না। এজন্য প্রত্যেক পশুর গাড়িকে সামনে ও পেছনে গন্তব্য লিখে রাখতে হবে। তাহলে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ থাকবে না। যারা যাত্রী আছেন, পরিবহন সংশ্লিষ্ট আছেন চাঁদাবাজি হবে না এটা নিশ্চিত থাকেন।'

পশুবাহী ট্রাকে মাদক পরিবহন করা হয় এমন অভিযোগ প্রসঙ্গে শাহাবুদ্দিন বলেন, 'এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট নজরদারি থাকবে। মাদক কারবারীরা যাতে কোনো ধরনের সুযোগ না পায় সেজন্য আমাদের নজরদারি ও তদারকি থাকবে।'

সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি মোজাম্মেল হক, ডিএমপি পুলিশের ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ, বিভিন্ন গার্মেন্টসের মালিকরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App