×

জাতীয়

সিটি নির্বাচন: ভোট দিচ্ছেন সিলেটবাসী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৩, ০৯:০৪ এএম

সিটি নির্বাচন: ভোট দিচ্ছেন সিলেটবাসী

ছবি: সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে সিলেট সিটি কর্পোরেশনের ভোট শুরু হয়েছে।‌ ১৯০টি কেন্দ্রে ১ হাজার ৩৬৪টি ভোটকক্ষে ভোট দিচ্ছেন সিলেটবাসী।‌

এসব কক্ষ ও কেন্দ্রে সিসি ক্যামেরা আছে এক হাজার ৬৪৭ টি। প্রতি কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৭ জন আনসার, ৫ জন পুলিশ।

এছাড়াও ভোটের পরিবেশ সুষ্ঠু করতে ১৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। এমনকি প্রতি ১০ জন বিজিবি টহলের সঙ্গে রয়েছেন একজন করে ম্যাজিস্ট্রেট।

সিলেট সিটিতে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩৬০ জন, আর ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ জন হলেন নারী ভোটার। এখানে হিজড়া সম্প্রদায়ের রয়েছেন ছয়জন। জাতীয় নির্বাচনের আগে গাজীপুর, খুলনা ও বরিশালের পর শেষ ধাপে বুধবার ভোট হচ্ছে সিলেট ও রাজশাহী সিটিতে। এ দুই সিটি নির্বাচনেও ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে। কেন্দ্রে ভোট পরিস্থিতি এবারও সিসি ক্যামেরায় দেখছে ইসি কমিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App