×

জাতীয়

ঢাকার বায়ুর মানে উন্নতি, অবস্থান ১৭তম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৩, ১১:৩৬ এএম

ঢাকার বায়ুর মানে উন্নতি, অবস্থান ১৭তম

ছবি: সংগৃহীত

ঢাকার বাতাসের মানে উন্নতি হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৮৮ নিয়ে দূষিত শহরের তালিকায় ১৭তম স্থানে রয়েছে ঢাকা। বাতাসের এ মান ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’।

স্কোর ১৬৫ নিয়ে এয়ার কোয়ালিটি ইনডেক্সের তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহর। ১৬১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চীনের সাংহাই। তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৫২। চতুর্থ স্থানে স্লোভাকিয়ার ব্রাতিস্লাভা শহর, স্কোর ১৪১। পঞ্চমে ভারতের দিল্লি, স্কোর ১২২।

সুইজারল্যান্ডের বায়ুদূষণ পর্যবেক্ষক সংস্থা একিউএয়ার একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কিনা, তা জানায়।

একিউআই মান ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে নগরবাসীর প্রত্যেকের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন।

একিউআই স্কোর ৩০১ থেকে ৫০০ বা তারও বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ মনে করা হয়।

একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। সূচকে ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App