×

জাতীয়

অনলাইনে পশু কেনাবেচায় প্রতারণা করলে কঠোর ব্যবস্থা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ০৩:২৬ পিএম

অনলাইনে পশু কেনাবেচায় প্রতারণা করলে কঠোর ব্যবস্থা

ছবি: সংগৃহীত

অনলাইনে কোরবানির পশু কেনাবেচায় কেউ প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সোমবার (২৬ জুন) গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এসময় পশুর হাটে দালাল, প্রতারক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে র‍্যাব।

খন্দকার আল মঈন জানান, হাসিলের নামে কোনো হাটে বাড়তি টাকা নেওয়া হলেও ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গাবতলী পশুর হাট পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সেসময় তিনি বলেন, হাটের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে।

একই সঙ্গে কোরবানির পশু কেনাবেচার সময় জাল টাকা লেনদেন করে মানুষকে প্রতারিত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান আইজিপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের যত তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের যত তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App