×

জাতীয়

দুর্ঘটনায় গুরুতর আহত এমপি বাবলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৩, ০৭:২৩ পিএম

দুর্ঘটনায় গুরুতর আহত এমপি বাবলা

ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

শুক্রবার (৩০ জুন) নিজ নির্বাচনী এলাকা কদমতলী থেকে জুমার নামাজ আদায় ও এলাকাবাসীর কাছে কুরবানির মাংস বিতরণ শেষে গুলশানে নিজ বাসভবনে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সূত্র জানিয়েছে, পোস্তগোলায় উল্টো দিকে থেকে আসা একটি পিকআপ তার গাড়িকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে ফেলে। এতে তিনি ডান হাত ও ঘাড়ে গুরুতর আঘাত পান।

তাৎক্ষণিকভাবে তার গাড়ি বহরে থাকা দলীয় নেতাকর্মীরা তাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে যান। এদিকে, খবর পেয়ে আবু হোসেন বাবলাকে হাসপাতালে দেখতে ছুটে আসেন ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুসহ স্থানীয় জাতীয় পার্টি বিপুল সংখ্যক নেতাকর্মী।

বাবলার প্রেস আ্যান্ড পলিটিক্যাল সচিব সুজন দে ভোরের কাগজকে বলেন, শুক্রবার বিকেল তিনটার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি।

প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সাতদিনের বেডরেস্টে (বিশ্রাম) থাকার পর্রামশ দিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, বাবলার গাড়িকে ধাক্কা দেয়া গাড়ির ড্রাইভার (চালক) ও হেলপারকে (চালকের সহযোগী) সিরাজদিখান থেকে আটক করেছে শ্যামপুর থানা পুলিশ। তারা দুজনে মদ্যপানরত (মাতাল) অবস্থায় ছিল বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন আইজিপির আলোচনায় একাধিক নাম

নতুন আইজিপির আলোচনায় একাধিক নাম

আখাউড়ায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে যুবদলের খাবার বিতরন

আখাউড়ায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে যুবদলের খাবার বিতরন

নির্বাচনের অনিশ্চয়তার মধ্যেই আগুনে জ্বলছে ইসরাইল

নির্বাচনের অনিশ্চয়তার মধ্যেই আগুনে জ্বলছে ইসরাইল

ইউক্রেনে শান্তির সম্ভাবনা নিয়ে সংশয়, আলোচনার আড়ালে বাড়ছে সংঘাতের শঙ্কা

ইউক্রেনে শান্তির সম্ভাবনা নিয়ে সংশয়, আলোচনার আড়ালে বাড়ছে সংঘাতের শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App