×

জাতীয়

সৌদিতে ২ রাষ্ট্রপতির সাক্ষাৎ ছিল অনির্ধারিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০৬:৪৩ পিএম

সৌদিতে ২ রাষ্ট্রপতির সাক্ষাৎ ছিল অনির্ধারিত
সৌদি আরবে পবিত্র হজ পালনকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভির সাক্ষাৎ অনির্ধারিত ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মা রফিকুল আলম। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। ভারপ্রাপ্ত মুখপাত্র জানান, সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন হজ পালন করেন। পবিত্র হজের বিভিন্ন অনুষঙ্গ পালনকালে তার সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভির দেখা হয়ে যায়। এই সময় তারা কুশল বিনিময় ও সৌজন্যমূলক আলাপচারিতা করেন। উল্লেখ্য, সোমবার (৩ জুলাই) পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে মসজিদে নববীতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাক্ষাৎ হয়। এসময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানও উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

জরুরি সংবাদ সম্মেলন দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

আসিফ নজরুল ‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App