×

জাতীয়

ভোট দিলেন নৌকার প্রার্থী এম এ আরাফাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১১:৩৫ এএম

ভোট দিলেন নৌকার প্রার্থী এম এ আরাফাত

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম এ আরাফাত ভোট দিয়েছেন।

সোমবার (১৭ জুলাই) গুলশান-২ নম্বরে অবস্থিত গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে চলছে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। বিকেল ৪ টা পর্যন্ত টানা এই ভোটগ্রহণ চলবে।

এরমধ্যে সকাল ১১টার দিকে গুলশান মডেল কলেজ কেন্দ্রে এম এ আরাফাত তার ভোট প্রদান করেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির জিএম কাদেরপন্থী সিকদার আনিসুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, গণতন্ত্রী পার্টির মো. কামরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ও কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম)।

উল্লেখ্য, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক গত ১৫ মে মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App