×

জাতীয়

চীন সফরে গেলেন ১৪ দলের বাম শরিকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ০৯:১৪ পিএম

চীন সফরে গেলেন ১৪ দলের বাম শরিকরা
চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে ১৪ দলের বাম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং সাম্যবাদী দলের শীর্ষ নেতারা সোমবার (২৪ জুলাই) চায়না সাউদার্ন এয়ারলাইনসে চীনের কুনমিংয়ে গেছেন। চীন সফরকারী বামপন্থী দলগুলোর এই প্রতিনিধি দলে আছেন-জাসদের সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য লুৎফুন নেসা খান এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। এই সফরে হাসানুল হক ইনুর সফরসঙ্গী হিসেবে চীনে গিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম স্বপন ও কুষ্টিয়া জেলা কমিটির সহ-সভাপতি আহামেদ আলী। সোমবার দুপুরে নেতাদের বিদায় জানাতে চীনা দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বামপন্থী রাজনৈতিক নেতারা সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠকে বসবেন। আগামী ৩০ জুলাই দেশে ফেরার কথা তাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App