×

জাতীয়

যুবলীগের পতাকা হাতে শান্তি সমাবেশে শামীম ওসমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ০৩:৫৮ পিএম

যুবলীগের পতাকা হাতে শান্তি সমাবেশে শামীম ওসমান

শুক্রবার বিকেল তিনটার দিকে শান্তি সমাবেশে যুবলীগের পতাকা হাতে যোগ দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। ছবি: ভোরের কাগজ

যুবলীগের পতাকা হাতে শান্তি সমাবেশে শামীম ওসমান
যুবলীগের পতাকা হাতে শান্তি সমাবেশে শামীম ওসমান

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে বড় মিছিল নিয়ে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এ সময় তার হাতে ছিল যুবলীগের সাংগঠনিক পতাকা।

শুক্রবার (২৮ জুলাই) বিকেল তিনটার দিকে শামীম ওসমান শান্তি সমাবেশে যোগ দেন। তার সঙ্গে নারায়ণগঞ্জের বিপুল সংখ্যক নেতাকর্মী আসেন সমাবেশে। তাদের উদ্ভুদ্ধ করতে যুবলীগের পতাকা হাতে নিয়ে এবং বৃষ্টিতে ভিজে স্লোগান দিতে দেখা যায় শামীম ওসমানকে।

আরো পড়ুন: আ.লীগের তিন সংগঠনের শান্তি সমাবেশ শুরু

কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিকেল তিনটা এক মিনিটে শান্তি সমাবেশ শুরু হয়। তার পর শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করা হয়। ‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ’ শীর্ষক শান্তি সমাবেশে সভাপতিত্ব করছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সমাবেশ সঞ্চালনা করছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সমাবেশের উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, আব্দুর রহমান, যাুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App