×

জাতীয়

সারাদেশে বৃষ্টি, চলবে মঙ্গলবার পর্যন্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ১১:২৭ এএম

সারাদেশে বৃষ্টি, চলবে মঙ্গলবার পর্যন্ত

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলের মতো ঢাকায়ও বৃষ্টি বেড়েছে। সোমবার ভোররাতে ঢাকায় তুমুল বৃষ্টি হয়েছে।

তবে সকালে বৃষ্টির দাপট কিছুটা কমলেও টিপটিপ এই বৃষ্টি মঙ্গলবার সকাল পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন অফিসমুখী নগরবাসী। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সড়ক ও বাড়িঘর তলিয়ে গেছে পানিতে।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবাণীতে আবহাওয়া বিভাগ জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা এর বেশি) বর্ষণ হতে পারে।

অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্কবাণীতে জানানো হয়। সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App