×

জাতীয়

রাজধানীতে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ০৯:৪৫ এএম

রাজধানীতে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

ফাইল ছবি

রাজধানীর কদমতলীর জুরাইন এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

রবিবার ভোররাতে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

দগ্ধরা হলেন- আতাহার আলী (৩৫), আলতাব সিকদার (৭২), মর্জিনা বেগম (৫০), মুক্তা খাতুন (৩০) ও আফসানা(৫)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম জানান, গভীর রাতে জুরাইন থেকে নারী শিশুসহ দগ্ধ অবস্থায় পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তিনি জানান, এদের মধ্যে আতাহার আলীর ৫০ শতাংশ, আলতাব শিকদারের ২ শতাংশ, মুক্তা খাতুনের ৪৫ শতাংশ, মর্জিনা বেগমের ৫ শতাংশ ও শিশু আফসানার ২৫ শতাংশ ফেস বার্ন হয়েছে। এদের মধ্যে তিনজনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে বাকি দুজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা এক প্রতিবেশী জানান, তারা জুরাইন সর্দার বাজার সলিমুল্লাহ রোডের মান্নান মাস্টারের বাড়িতে ভাড়া থাকেন। বিস্ফোরণে দগ্ধরা সবাই একই পরিবারের সদস্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App