×

জাতীয়

যশোর সীমান্তে ৪৩টি স্বর্ণের বারসহ ২ জন আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ১২:২২ এএম

যশোর সীমান্তে ৪৩টি স্বর্ণের বারসহ ২ জন আটক

ছবি: ভোরের কাগজ

যশোর সীমান্তে ৪৩টি স্বর্ণের বারসহ ২ জন আটক
যশোর সীমান্তে ৪৩টি স্বর্ণের বারসহ ২ জন আটক

ছবি: ভোরের কাগজ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোরের চৌগাছা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের ৪৩টি স্বর্ণের বার আটক করেছে। এসময় ২ স্বর্ণ পাচারকারীকেও আটক করা হয়।

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড় আন্দুলিয়া সীমান্ত থেকে স্বর্ণসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ছেলে রফিকুল ইসলাম (৪০) ও শাওন হোসাইন (৩২)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারে স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ টহল দল বড় আন্দুলিয়া গ্রামের পাকা রাস্তার পাশে গোপনীয়তার সঙ্গে অবস্থান নেয়। কিছু সময় পর আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে টহল দল দুইজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে মোটরসাইকেল যোগে চৌগাছা থেকে সীমান্তের দিকে আসতে দেখে এবং টহল দলের কাছে আসলে তাদেরকে থামতে বলা হয়। চোরাকারবারিরা না থেমে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় টহল দল তাদেরকে ধাওয়া করে। কিছু দূর পর রাস্তার সামনে আরেকটি দল মোটরসাইকেলটিকে আটক করে। পরবর্তীতে বিজিবির টহল দল তাদের প্রাথমিকভাবে তল্লাশি করলে তাদের কাছে থাকা একটি ব্যাগের মধ্যে সাদা কাপড় ও স্কচটেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় আনুমানিক ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের মোট ৪৩টি স্বর্ণের বার পাওয়া যায়। আটককৃত স্বর্ণের বর্তমান সিজার মূল্য ১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App