×

জাতীয়

মশানিধনের কীটনাশক জালিয়াতিতে ডিএনসিসির মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ০৫:১৪ পিএম

মশানিধনের কীটনাশক জালিয়াতিতে ডিএনসিসির মামলা

মশা নিধনের জন্য কীটনাশক সরবরাহে সিঙ্গাপুরের একটি কোম্পানির নাম ব্যবহার করে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান মার্শাল এগ্রোভেটের তিন কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সিটি কর্পোরেশনের সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মো. রাহাত আল ফয়সাল বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

বুধবার (২৩ আগস্ট) আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা যায়। মামলার আসামিরা হলেন- মার্শাল এগ্রোভেট কেমিক্যাল ইন্ডস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক মো. আলাউদ্দিন, নির্বাহী পরিচালক মো. নাসির উদ্দিন আহমেদ ও চীনা নাগরিক লি কিউইয়াং।

এজাহার থেকে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডেঙ্গু মশক নিধন কাজে ব্যবহারের জন্য পাঁচ হাজার কেজি কীটনাশক সরবরাহের জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে মার্শাল এগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে চুক্তি করা হয়। চুক্তি অনুসারে সিঙ্গাপুর থেকে আমদানি করে তাদের কীটনাশক সরবরাহ করার কথা।

কিন্তু আসামিরা সিঙ্গাপুর হতে আমদানিকৃত বলে দেশীয় কোম্পানি বেস্ট কেমিক্যাল কোম্পানি লিমিটেডের কীটনাশক সরবরাহ করে। তাই আসামিদের বিরুদ্ধে দন্ডবিধি আইন ১৮৬০ এর ১০৯, ৪০৬ ৪২০ এবং ৪৬৩ ধারায় মামলা দায়ের করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App