×

জাতীয়

দেশের বিচারব্যবস্থা সম্পর্কে বিদেশিদের বিবৃতি অগ্রহণযোগ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১২ পিএম

দেশের বিচারব্যবস্থা সম্পর্কে বিদেশিদের বিবৃতি অগ্রহণযোগ্য

ড.ইউনুসের বিরুদ্ধে মামলার কার্যক্রম বন্ধ করতে নোবেলজয়ীসহ বিভিন্ন দেশের ১৬০ জন বিশিষ্ট ব্যক্তির আহ্বান আইনের শাসন ও বিচার ব্যবস্থার উপর সরাসরি হস্তক্ষেপের সামিল বলে সম্মিলিত সাংস্কৃতিক জোটে এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মীর মাসরুর জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৩টি জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশনের যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিদাতা সংগঠনগুলো হলো সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, অভিনয় শিল্পী সংঘ, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বিচারব্যবস্থা সম্পর্কে বিদেশিদের এ ধরনের বেআইনি এবং অনভিপ্রেত বক্তব্যের প্রতি আমরা প্রতিবাদ জানাই। একই সঙ্গে আমরা মনে করি ড. ইউনুসের বিরুদ্ধে ১৬৮টি মামলায় আইনের কোন কোন ধারা লঙ্ঘন করে দেশের সর্বোচ্চ আদালত ড. ইউনুসকে অন্যায়ভাবে অপদস্ত করছে তা বিশ্বের ১৬০ জন বিশিষ্ট ব্যক্তির তুলে ধরা। আর তারা যদি তা করতে ব্যর্থ হন তাহলে এটা ধরে নেয়াই যুক্তিযুক্ত হবে যে,তারা প্রকৃত সত্য না জেনে কোনো না কোনভাবে প্রভাবিত হয়ে এ বিবৃতিতে স্বাক্ষর করেছেন। আমরা দেশের সংবিধান এবং আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকারে বিশ্বাসী।

১৬০ জনের এ বিবৃতির সঙ্গে বাংলাদেশ বিরোধী কোন ষড়যন্ত্র যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক সংগঠনগুলো সরকারের কাছে দাবী জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App