×

জাতীয়

৭-৮ সেপ্টেম্বর ঢাকা সফর করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪২ পিএম

৭-৮ সেপ্টেম্বর ঢাকা সফর করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ

সের্গেই লাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আগামী ৭-৮ সেপ্টেম্বর ঢাকা সফর করবেন। মঙ্গলবার রাতে বাংলাদেশের রাশিয়ান অ্যাম্বাসি তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) থেকে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যোগ দেয়ার আগে তিনি বাংলাদেশে ২ দিনের এ সফর করবেন।

সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গেও একটি আনুষ্ঠানিক বৈঠক করবেন লাভরভ।

ইউক্রেনে সামরিক আগ্রাসনের কারণে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞাসহ বিভিন্ন চাপের মধ্যে লাভরভের বাংলাদেশ সফরের আলাদা গুরুত্ব আছে।

বাংলাদেশ সফরে লাভরভের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বাণিজ্য ও বিনিয়োগ, রোহিঙ্গা সংকটসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এছাড়া, সফরকালে তার সঙ্গে জাতিসংঘে রাশিয়াকে সমর্থন করাসহ বৈশ্বিক ভূ-রাজনৈতিক ইস্যু নিয়েও আলোচনা হতে পারে বলেও জানা গেছে।

এর আগে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গত বছরের নভেম্বরে বাংলাদেশ সফরের কথা ছিল লাভরভের। পরে ওই সফর বাতিল হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App