×

জাতীয়

বিএনপির আমিন বাজারের সমাবেশ স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৬ পিএম

বিএনপির আমিন বাজারের সমাবেশ স্থগিত

ফাইল ছবি

ঢাকা জেলা বিএনপি আয়োজিত বিকেলে আমিনবাজারে দলটির যে সমাবেশ হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর বরাত দিয়ে শায়রুল বলেন, রবিবার মধ্যরাতে আওয়ামী সন্ত্রাসীরা মঞ্চ ভেঙেছেন। সমাবেশের প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন।

আমিন বাজারে সমাবেশ করার অনুমতিও দেয়নি প্রশাসন। সেকারণে আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। এরপর কবে সমাবেশ হবে তা বিকেল ৩টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের পর সিদ্ধান্তের কথা জানানো হবে বলেও জানিয়েছেন শায়রুল কবির।

এদিকে, বিকেল ৩টায় পুরান ঢাকার সূত্রাপুরের ধোলাইখালে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

রাশেদ খাঁন ‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App