×

জাতীয়

জবির সঙ্গে আইসিএমএবির চুক্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ০৪:০৭ পিএম

জবির সঙ্গে আইসিএমএবির চুক্তি

ছবি: ভোরের কাগজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সঙ্গে ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়টির একাউন্টিং বিভাগের শিক্ষার্থীরা স্কলারশিপের সুবিধা পাবে।

শুক্রবার (২০ অক্টোবর) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে আমাদের শিক্ষার্থীরা ছয়টি এক্সেমপশান পাবে তার পাশাপাশি স্কলারশিপেরও সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে আইসিএমএবির পক্ষে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক মো. কাউসার আলম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় কামালউদ্দীন আহমদ বলেন, এ চুক্তির ফলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে। আমি বিভাগকে ধন্যবাদ জানায় এ ধরনের পদক্ষেপ নেয়ার জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App