×

জাতীয়

মিরপুরে পোশাককর্মীদের সড়ক অবরোধ, হামলা-ভাঙচুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ০১:১৮ পিএম

মিরপুরে পোশাককর্মীদের সড়ক অবরোধ, হামলা-ভাঙচুর

ছবি: ভোরের কাগজ

মিরপুরে পোশাককর্মীদের সড়ক অবরোধ, হামলা-ভাঙচুর
মিরপুরে পোশাককর্মীদের সড়ক অবরোধ, হামলা-ভাঙচুর
মিরপুরে পোশাককর্মীদের সড়ক অবরোধ, হামলা-ভাঙচুর
মিরপুরে পোশাককর্মীদের সড়ক অবরোধ, হামলা-ভাঙচুর

রাজধানীর মিরপুরে বেতন বাড়ানোর দাবিতে একটি পোশাক কারখানায় আন্দোলনরত কর্মীদের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন পোশাককর্মী আহত হন বলে জানা গেছে।

এরপরই পোশাককর্মীরা পোশাক কারখানায় হামলা চালান এবং গলি থেকে বের হয়ে মূল সড়কে অবস্থান নেন। এ সময় আশপাশের পোশাক কারখানার কর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন। এসময় স্থানীয় ইপিলিয়ন গ্রুপের পোশাককর্মীদের অভিযোগ করেন, বেতন বৃদ্ধির দাবিতে তারা আন্দোলন করছিলেন। এসময় ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান।

তবে এ অভিযোগ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন কর্মকর্তা জানান, ইপিলিয়ন গ্রুপের ওই কারখানার কর্মীরা বেতন বাড়ানোর দাবিতে কারখানার সামনের গলিতে বিক্ষোভ করছিলেন। তখন স্থানীয় আওয়ামী লীগের একদল নেতাকর্মী তাদের ওপর হামলা চালালে বেশ কয়েকজন আহত হন। এতে পোশাককর্মীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন।ইপিলিয়নের কারখানার আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকেরাও তাদের সঙ্গে যোগ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মঙ্গলবার সকাল ১০টা থেকে পল্লবী মেট্রো রেলস্টেশন এলাকার সড়ক অবরোধ করে রেখেছেন পোশাককর্মীরা। শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান করছেন। তারা গলিতে ইপিলিয়ন কারখানা ও আশপাশের ভবনের সিসিটিভি ভাঙচুর করেছেন। মিরপুর-পল্লবীর প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা হওয়ার পর তারা রাস্তায় নেমে এসেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরএমপিকে ১৫৫ অত্যাধুনিক সিসি ক্যামেরা দিল রাসিক

নিরাপত্তা জোরদার আরএমপিকে ১৫৫ অত্যাধুনিক সিসি ক্যামেরা দিল রাসিক

বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক

বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক

‘আন্দোলনের প্রথম দিনই পদত্যাগে প্রস্তুত ছিলেন ধর্মেন্দ্র’

‘আন্দোলনের প্রথম দিনই পদত্যাগে প্রস্তুত ছিলেন ধর্মেন্দ্র’

ঠেরক্যান বিলে জলাবদ্ধতা, ৩০০ বিঘা জমি অনাবাদি

ঠেরক্যান বিলে জলাবদ্ধতা, ৩০০ বিঘা জমি অনাবাদি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App