×

জাতীয়

আদম তমিজী কি গ্রেপ্তার হচ্ছেন?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ১১:০১ পিএম

ফেসবুক লাইভে নিজের বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে আলোচনার জন্ম দেওয়া হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হক কি গ্রেপ্তার হচ্ছেন? এরই মধ্যে তার বাসা ঘিরে রেখেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে তার গুলশান-২ এর বাসা র‍্যাব ঘিরে রেখেছে। র‌্যাবের  গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে গত ১৩ নভেম্বর রাত ১২টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন আদম তমিজী হক। পরে ইমিগ্রেশন পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ২৫ জন সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করেন। দেশে ফিরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আদম তমিজী হক বলেন, বিমানবন্দরে পৌঁছানোর পর আমাকে ভিআইপি মর্যাদা দেয়া হয়নি। বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনী আমাকে এক অফিসে ৩ ঘণ্টা বসিয়ে রেখেছিল। বিমানবন্দরের অফিসে বসে থাকাকালীন আমি কয়েকবার তাদের সঙ্গে মেজাজ হারিয়েছি তবে তারা কখনই আমাকে অসম্মান ব্যবহার করেনি। আমি এখন নিরাপদ এবং বাড়িতে আছি। এর আগে এক ফেসবুক লাইভে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আক্রমণ করে বক্তব্য দেন আদম তমিজী হক। গত সেপ্টেম্বরে আদম তমিজী ফেসবুকে লাইভে এসে অভিযোগ করেন, গাজীপুরের একজন প্রতিমন্ত্রী তার ব্যবসা বাজেয়াপ্ত করার চেষ্টা করছেন, তাকে তার ব্যবসার সুরক্ষার জন্য বিদেশ থেকে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য করছেন। এ ছাড়া ফেসবুকে লাইভে এসে তিনি নিজের পাসপোর্ট পুড়িয়ে ফেলেন। একই সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নানান অবমাননাকর মন্তব্য করেন তিনি। এর ফলে তাকে আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App