×

জাতীয়

ফরিদপুরে নিখোঁজ ‘মাদক ব্যবসায়ী’র মৃতদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০১৮, ০৩:০৬ পিএম

ফরিদপুরে নিখোঁজ ‘মাদক ব্যবসায়ী’র মৃতদেহ উদ্ধার
ফরিদপুর সদরে তিনদিন ধরে নিখোঁজ এক ‘মাদক ব্যবসায়ী’র রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাইপাস সড়কের আলালপুরের রাস্তার পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম আজাদ খাঁ (৪৫)। তার বাড়ি পৌরসভার দক্ষিণ টেপাখোলা এলাকায়। সোমবার সকালে গ্রামের লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় মৃতদেহটি পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে ৩০ পিস ইয়াবাও উদ্ধার করে পুলিশ। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম নাসিম জানান, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানতে পেরেছি। তবে কি কারণে এ হত্যাকাণ্ড সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App