×

জাতীয়

কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৮:২৭ এএম

কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রে‌খে‌ছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা থেকে এই নৌরু‌টে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেয়েছ। কুয়াশার করনে পারাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় ফেরি চলাচল আপাদত বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা নাগাদ ফেরি চলাচল স্বাভাবিক হয়নি।

কথা বলেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলত‌দিয়া ঘা‌ট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন। তিনি গণমাধ্যমকে বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত ৩ টা থেকে এই রুটে ফে‌রি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় চলাচল স্বাভাবিক হবে।

এদিকে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চলাচলেরর এই রুটটি বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুটিরয়া নদীর দুইপাড়েই ছোটবড় অসংখ্য যানবাহন নদী পার হওয়ার অপেক্ষায় আটকে আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App