×

জাতীয়

আড়াইহাজারে বজ্রপাতে এক জেলের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০১৮, ১১:৫০ এএম

আড়াইহাজারে বজ্রপাতে এক জেলের মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নে মেঘনা নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন (১৭) দড়ি বিশনন্দী গ্রামের আবেদ আলীর ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোশারফ হোসেন জানান, শুক্রবার সকালে আল-আমিন মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আহত হয়। আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল হক এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App