×

জাতীয়

জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০১৮, ১০:৩৪ এএম

জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ১১টায় কুইবেকের লা শ্যাতো ফ্রন্টেন্যাক হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শেখ হাসিনা কুইবেক থেকে টরন্টো যান। সেখানে মেট্রো কনভেনশন সেন্টারে স্থানীয় সময় বিকালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন তিনি। আজ সোমবার তাঁর কানাডায় নিযুক্ত মিয়ানমারবিষয়ক বিশেষ দূত বব রের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। গত শনিবার জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে বক্তব্য দেন শেখ হাসিনা। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়নে মিয়ানমারের প্রতি চাপ প্রয়োগে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য জি-৭ নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। মঙ্গলবার রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘প্রেমের প্রতি আমার একধরনের অনীহা ছিল’

‘প্রেমের প্রতি আমার একধরনের অনীহা ছিল’

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৩ শিক্ষার্থী আশঙ্কাজনক

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৩ শিক্ষার্থী আশঙ্কাজনক

ছয় দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ছয় দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

যেসব বিভাগে হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা

যেসব বিভাগে হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App