×

জাতীয়

ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০১৮, ১২:০৮ পিএম

ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কসমস এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আহত ৩০ জনের মধ্যে গুরুতর অবস্থায় ১২ জনকে হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে মারা যান আরও ২ জন। ধামরাই থানার ওসি রিজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ফরিদপুরগামী সূর্যমুখী পরিবহনের বাসটি মহাসড়কের কসমস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্থানীয় একটি পোশাক কারখানার স্টাফ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সূর্যমুখী পরিবহনের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে হাসপাতালে মারা যান আরও ২ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App