×

জাতীয়

পটুয়াখালীতে পুকুরে ডুবে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৮, ০৩:৩৯ পিএম

পটুয়াখালীতে পুকুরে ডুবে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নানা বাড়িতে পুকুরে ডুবে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৭ আগস্ট) সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন গ্রামে এ ঘটনা ঘটে। শিশুরা হলো- লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের রিয়াজ হাওলাদারের ছেলে হৃদয় (৪) ও একই জেলার রামগতির আলেক জান্ডার গ্রামের আশ্রাব হাওলাদারের মেয়ে আসমা (৫)। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে হৃদয় ও আসমা বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। প্রায় একঘণ্টা ধরে বাড়ির কোথাও তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের লোকজন পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পায়। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মিত্র জানান, পুকুরে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাফিয়া ব্যবসায়ীদের সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত মেনে নেওয়া হবে না

এনসিপির হুঁশিয়ারি মাফিয়া ব্যবসায়ীদের সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত মেনে নেওয়া হবে না

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

বিচারপতি খায়রুল হকের জামিন

বিচারপতি খায়রুল হকের জামিন

প্রধানমন্ত্রী যাবেন তাই এক পাশে রং, অন্য পাশে মলিন

প্রধানমন্ত্রী যাবেন তাই এক পাশে রং, অন্য পাশে মলিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App