×

জাতীয়

কফি আনানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৮, ০৫:১৪ পিএম

কফি আনানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের (৮০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও শোক জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। শনিবার (১৮ আগস্ট) সকালে সুইজারল্যান্ডের বার্ন শহরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কফি আনান। কফি আনান প্রথম আফ্রিকান হিসেবে জাতিসংঘের মহাসচিব হোন। তিনি যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। ১৯৩৮ সালে ঘানায় জন্ম নেওয়া কফি আনান জাতিসংঘের সপ্তম মহাসচিব ছিলেন। ১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন তিনি। কর্মী হিসেবে জাতিসংঘে যোগ দিয়ে তিনিই প্রথম সংস্থাটির শীর্ষ পদে আসীন হয়েছিলেন। ঘানার এ কূটনীতিক সুইজারল্যান্ডে থাকছিলেন। সেখানেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে জাতিসংঘ অভিবাসন সংস্থা আইওএম। বর্ষীয়ান এই কূটনীতিক ৩ সন্তানের জনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App