×

জাতীয়

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৭, ০১:৫৮ পিএম

পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় বাস ও নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নছিমন চালক সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের আত্রাই গ্রামের মৃত মনছের আলীর ছেলে রোকন আলী (৪৫)। অপরজনের নাম সম্রাট (৩০)। ঘটনাস্থলে উপস্থিত এসআই নিখিল চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে,  ঈশ্বরদী থেকে রাব্বী পরিবহনের একটি বাস পাবনা যাচ্ছিল। পথিমধ্যে টেবুনিয়ায় বিপরীতমুখী নসিমনের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে।    
   

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App