×

জাতীয়

ঈশ্বরদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৮, ১২:৩৮ পিএম

ঈশ্বরদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬
ঈশ্বরদীতে উন্নয়ন মেলার মাঠে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশু শিক্ষার্থীসহ ছয়জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, গ্যাস বেলুন বিক্রেতা পাবনা সদর উপজেলার গোবিন্দা এলাকার শুকুর আলীর ছেলে মো. বাপ্পি (৩৫), ঈশ্বরদী শহরের পিয়ারাখালী মহল্লার ভোদনের ছেলে তুষার হোসেন (১০), রেলওয়ে নাজিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ঈশ্বরদী শহরের ফতেহ মোহাম্মদপুর মহল্লার আবু সাঈদের ছেলে আলিম হোসেন (১২), নাসিম উদ্দিন খোকার ছেলে সোহান হোসেন (১২), ফারুক হোসেনের ছেলে ফরহাদ হোসেন (১২), রুস্তম আলীর ছেলে রাব্বি (১২) ও মেহেদী হোসেনের হাসান আলী (১২)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না

ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক

ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক

অস্ত্রোপচারের কথা স্বীকার করলেন জাহ্নবী

অস্ত্রোপচারের কথা স্বীকার করলেন জাহ্নবী

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে

আসিফ মাহমুদ পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App