×

জাতীয়

কলারোয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ২০

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৭, ০১:৪৬ পিএম

সাতক্ষীরার কলারোয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শিশু নিহত ও ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাকেশ (১১)। সে যশোরের শার্শা উপজেলার রামপুর ধলদা গ্রামের বিষ্ণুপদ- এর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি কলারোয়ার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা মেরে খাদে পড়ে যায়। এ সময় রাকেশ ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় অন্তত ২০ জন। তাদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App