×

জাতীয়

সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৮, ০২:৪২ পিএম

সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি-জেএসডি-নাগরিক ঐক্যসহ কয়েকটি দলকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ সিলেটের রেজিস্ট্রারি মাঠে শুরু হয়েছে। বুধবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় সদস্য সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। শুরুতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইযুম জালালী পঙ্কী ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাসের রহমান। সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। এরই মধ্যে নেতৃবৃন্দের অনেকে মঞ্চে এসে পৌঁছেছেন। সমাবেশে দলে দলে নেতাকর্মীরা এসে যোগ দিচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App